কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ এ ০৬:২৬ PM
কন্টেন্ট: গল্প নয় সত্যি
১৯ মে, ২০২৫ সকালে ফোন এল হোয়ানক, মহেশখালী হতে জহির নামক একজন LDDP project এর পিজি সদস্যের।একটি প্রায় ৭ মাসের গাভীন মহিষকে কে বা কারা রাতের অন্ধকারে নির্মমভাবে কুপিয়ে মারাত্নক ক্ষতিগ্রস্থ করেছে।স্যার আপনি জলদি আসেন।তখন ইউএলো, মহেশখালী তাৎক্ষণিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক নিয়ে সেখানে উপস্থিত হয়ে অনেক গভীর কাটা মেরুদন্ডের অংশসহ কয়েক জায়গায় সেলাই করে এবং পোস্ট অপারেটিভ সার্জারিতে প্রায় ৩ মাস পর্যবেক্ষণ করে সার্বতক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে।মহিষটি গাভীন হওয়াতে খামারী বিক্রি করেনি।কিন্তু সে নিজেও ভাবেনি যে মহিষটি ভাল হবে। গত ২ আগষ্ট, ২০২৫ সালে মহিষটি সুস্থ বাচ্চা প্রসব করে এবং নিজেও সুস্থ আছে।এভাবে প্রাণিসম্পদ অফিস মহেশখালীর আন্তরিক সহায়তায় মহিষটি প্রাণে রক্ষা পেল।আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিস, মহেশখালী সবসময় খামারীদের পাশে আছি।